× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

হিন্দু মহাজোট ও যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

মৌলভীবাজার প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার স্থানীয় শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির সহ বিভিন্ন দেবালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর, হিন্দু যুব মহাজোটের জেলা সভাপতি ইন্দ্রজিৎ পাল, সহসভাপতি নিরাপদ রায়, প্রচার সম্পাদক অর্ধেন্দু দাশ সবুজ, যুবনেতা বানীপদ শীল প্রমুখ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অসীম চৌধুরী ও বাংলাদেশ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি কমলগঞ্জের সহ-সভাপতি, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী।

এছাড়া এসময় সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা এতে অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..