বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিদের সাথে সংসদ সদস্য’র মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর : একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

গতকাল রবিবার বিকালে সংসদ সদস্য’র বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রীস আলী মাষ্টার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সানোয়ার হেসেন,মেহেরপুর সদর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।