× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বুলগেরিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বুলগেরিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে তিনি জাদুঘরে যান।

শেখ হাসিনা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বুলগেরিয়ার বৃহত্তম জাদুঘরটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রত্যক্ষ করেন। এ সময় জাদুঘরের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, জাদুঘর পরিদর্শনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বুলগেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাদুঘরে পৌঁছালে জাতীয় ইতিহাস জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক বজিদার দিমিত্রভ তাঁকে স্বাগত জানান।

‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এ যোগদান উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বর্তমানে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..