× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

হাসপাতালগুলোতে সুবিধা বাড়ানো হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা হবে।  বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ ঢাকায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সুস্থ জাতি অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি সুস্থ-সবল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি-সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এ সুবিধা আরো বৃদ্ধি করা হবে। পাশাপাশি, চিকিৎসকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য চিকিৎসকদের জন্যও বিভিন্ন সুবিধা বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক প্রয়োজন। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিমন্ত্রী এ সময় চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মানুষ অনেক সময়ই চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিদেশে যান। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। যদি তাদেরকে এ দেশেই চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা যায় তবে এই অর্থের সাশ্রয় হবে।  তাই, দেশের চিকিৎসা সেবায় আরো উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকদের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে প্রত্যেকেই এ দেশে চিকিৎসা সেবা গ্রহণে উৎসাহিত বোধ করে।

প্রতিমন্ত্রী এ সময় পরবর্তী প্রজন্মকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চিকিৎসকদের আরো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আবুল কাসেমের  সভাপতিত্বে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এ এ এম নছিহুল কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..