× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

বুধহাটায় কেওড়া পার্কের উদ্বোধন করলেন ইউএনও

admin
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি:  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া চন্ডিতলা সংলগ্ন বেতনা নদীর ভরাটি জায়গায় কেওড়া পার্কের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপনের মাধ্যমে এ পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

এসময় প্রধান অতিথি বলেন, নওয়াপাড়া দাসপাড়া বলফিল্ড থেকে চন্ডিতলা পর্যন্ত বেতনা নদীর চরভরাটি জায়গায় কেওড়া পার্ক নির্মাণ করা হবে। উদ্বোধনকালে বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোকারম হোসেন, প্যানেল চেয়ারম্যান শফিউল ইসলাম খোকন, সাংবাদিক শেখ বাদশা, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ, বনবিভাগের বনায়ন কমিটির সদস্য শহীদ হোসেন, বিকাশ চন্দ্র বাছাড়, শিক্ষক আছাফুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় কেওড়া বনায়নের সাইনবোর্ড ও কয়েকটি কেওড়া গাছের চারা রোপন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..