× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

বুদ্ধিজীবী হত্যায় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি জোট করেছে -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
ইসলামী

বুদ্ধিজীবী হত্যায় জড়িত জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি জোট করেছে। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ ১৪ ডিসেম্বর বুধবার সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,১০ ডিসেম্বর কয়েকজন বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল। সেদিন থেকেই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু হয়।

সেই ১০ ডিসেম্বরকেই বিএনপি সমাবেশের জন্য বেছে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী তাদের ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে।

হাছান মাহমুদ বলেন, তৎকালীন সময়ে জামায়াতের নেতৃত্বে যারা ছিলেন তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। সে জামায়াতই আজ বিএনপির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি তাদের পৃষ্ঠপোষক। তাই বিএনপি জনগণে দ্বারা প্রত্যাখ্যাত।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে মানুষ রায়ের বাজারে আসতে শুরু করেন। তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..