বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু এর মৃত্যুতে শোক ও সমবেদনা তারেক রহমানের

বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু এর মৃত্যুতে শোক ও সমবেদনা তারেক রহমানের

১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মহসিন মন্টু এর মৃত্যুতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর শূণ্যতা সৃষ্টি হলো। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করছি। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১৫ জুন রবিবার বিকাল ৫:১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি আরও বলেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন এদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ। স্বাধীনতা-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ জাতির নানা-ক্রান্তিকালে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর গুরুত্বপূন অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।