× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

বিুদ্যতের আলোয় আলোকিত হলো ১৩০ পরিবার

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ আগস্ট’২০১৬ঃ বিদ্যুতের আলোয় আলোকিত হলো ঝিনাইদহের কালীগঞ্জের ২ টি গ্রামের ১৩০ টি পরিবার।

আজ শুক্রবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর ও ভোলপাড়া গ্রামে এ বিদ্যুতের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। ৩০ লাখ টাকা ব্যায়ে ২.৩৮৩ কিলোমিটার এ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। এতে ২ টি গ্রামের ১৩০ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লি বিদুৎ এর এজিএম সূর্য্য নারায়ন ভৌমিক, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, এলাকা প্রধান আব্দুল গফ্ফার, কালীগঞ্জ পল্লী বিদুত্যের সাব ইন্সপেক্টর শৈলন্দ্রনাথ বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান মিঠু মালিথা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা নিতাইপদ সরকার, উজ্জল মৌলিক, মুক্তার মন্ডল, বিকাশ বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..