× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ভারত প্রতিনিধি

কোচ হওয়ার জন্য বিসিসিআই বোর্ডের কাছে সাক্ষাৎ দিয়েছেন গৌতম গম্ভীর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
গৌতম গম্ভীর

চলতি মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ হবে রাহুল দাব্রিড়ের। এদিকে নতুন কোচ চেয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীরও। কোচ হওয়ার জন্য বোর্ডের কাছে সাক্ষাৎকারও দিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গত বুধবার বিসিসিআই-এর উপদেষ্টা অশোক মালোত্রা, যতিন প্রাণজাপে ও সুলক্ষ্মণা নায়েকের বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর।

রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মনের কোচ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের কোচ হতে চান না। বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক লক্ষ্মন। তার আগে ওই পদে ছিলেন দ্রাবিড়।

গম্ভীর সম্প্রতি আইপিএলের দল কেকেআরের মেন্টর ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে যেমন সব শিরোপা জিতেছেন। তেমনি কেকেআর-কে নেতৃত্ব দিয়ে আইপিএল শিরোপা জিতেছেন। এবার মেন্টর হিসেবে শিরোপা জিতেছেন। যে কারণে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, তিনি সুযোগ আসলে ভারতের কোচ হতে চান। ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা গৌরবের। ভারতের নতুন কোচ সাড়ে তিন বছরের জন্য অর্থাৎ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..