× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

বিসিবির সভাপতি অপেক্ষায় রাখলেন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: বোর্ড সভাপতি নাজমুল হাসান রাত নয়টায় গুলশানের বাসভবনে বাংলাদেশের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করবেন! মিরপুরে রোববার দুপুরেই গুঞ্জন ছড়িয়ে পড়ল।

শুক্রবার তিনি নিজ বাসভবনে জানিয়েছিলেন, শনিবার বিসিবি বোলিং কোচের নাম জানিয়ে দেবে। কিন্তু রোববার দুপুর পর্যন্ত দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে কিছুই জানা যায়নি! হঠাৎ খবর এল, বোর্ড সভাপতি রাত নয়টায় কথা বলবেন।

যথারীতি বোর্ড কর্তার বাড়িতে হাজির দেশের সকল মিডিয়াকর্মী। সেই সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টেলিভিশন কিংবা অনলাইনে বোলিং কোচের নাম জানতে অপেক্ষার প্রহর গুনছিল। কিন্তু হতাশ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তিনি বলেন, ‘আমার সাথে তার (নতুন বোলিং কোচ) আজও কথা হয়েছে। কিন্তু রোববার হওয়ায় ব্যাপারটি আটকে গেছে। সে ইস্তফাপত্র জমা দিতে পারেনি। আশা করছি সেটা কাল (সোমবার) হয়ে যাবে। তা না হলে, পরশু (মঙ্গলবার) হচ্ছেই। তখনই ঘোষণা করব আমরা আনুষ্ঠানিকভাবে। আমি এটুকু বলতে পারি, পেস বোলিং কোচের দায়িত্ব বিশ্বসেরাদের একজনই হবে।’

দুপুরে গুঞ্জন ছড়িয়েছিল, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বোর্ড সভাপতি। কিন্তু রাতে তার কথায় মনে হলো ডোনাল্ড নয়, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিচ্ছে বোর্ড!

ওয়ালশ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে কাজ করছেন। আমেরিকায় ভারতের বিপক্ষে সিরিজ শেষে তার চুক্তি শেষ হচ্ছে। এর পরই বোর্ডের সঙ্গে কথা বলে ওয়ালশ বাংলাদেশের দায়িত্ব নেবেন বলে শোনা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..