× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি -বাংলাদেশ সরকারী কর্ম কমিশন চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।

আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ‘Consultation Workshop on BCS Syllabus and Question Pattern’ শীর্ষক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান একথা বলেন।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সিভিল সার্ভিসে নিয়োগের জন্য একটি সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়ন কাঠামো বিদ্যমান রয়েছে। বিসিএস এর সিলেবাস নিয়ে গবেষণা চলমান। গবেষণা ফলাফলে দেখা যায় সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট আবার কিছু অংশ অতি দীর্ঘ, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য সঠিক নির্দেশনা দেয় না। তাই সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশের লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য রেখে জাতীয় কারিকুলামের সাথে সমন্বয় করে মানসম্মত একটি সিলেবাস প্রণয়ন করা হবে।

সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞবৃন্দ সিলেবাসটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনায় এমন একটি সিলেবাসের কথা বলা হয়, যে সিলেবাসটি বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের সুপারিশের জন্য উপযোগী এবং অন্যান্য নিয়োগের সুপারিশের ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ধাপে ধাপে সিলেবাস পরিবর্তন করা হবে এবং যৌক্তিক সময় হাতে রেখে প্রার্থীদের জানানো হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বিসিএস এর সিলেবাস ছাড়াও প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নপত্রের সাথে মার্ক বিভাজনের সমন্বয়ের বিষয়ও আলোচনা হয়।

চেয়ারম্যান কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ, ইউিএনডিপি’র প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..