× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী(দিনাজপুর)

বিষ প্রয়োগে রোপনকৃত ধানের চারা নষ্টের অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
dhane bish proyog

বিষ প্রয়োগে রোপনকৃত ধানার চার নষ্টের অভিযোগ এনে দিনাজপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক আহাদ আলী।

অভিযোগ সুত্রে জানা যায়, দিনাজপুর বড়পুকুরিয়া খনি এলাকার দলদলিয়া মৌজার ডাঙ্গপাড়া গ্রামের ৫৪নং খতিয়ান ও ৬৭৩নং দাগের ৪০ শতক জমিতে কৃষক আহাদ আলী দির্ঘদিন যাবৎ চাষবাদ করে আসছেন। হঠাৎ গত ৪ মার্চ রাতে কে বা কাহারা চাষকৃত বোরোধানে বিষ ছিটিয়েছে। আহাদ আলী পরের দিন দুপুরে জমিতে গিয়ে দেখে জমির চারা ধান গাছ গুলো সাদা ও লাল হয়ে আসছে।

আহাদ আলী জানান, আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যাক্তি আমার চাষকৃত জমিতে বিষ ছিটিয়েছে। আমি উক্ত বিষয়ের উপর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ও  ভবিষ্যতের জন্য গত ১২ মার্চ বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সালতান মাহমুদ বলেন, চাষকৃত ধানের চারা নষ্টের অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধান চলছে, এই রকম জর্ঘন্য কাজ যারা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়ার চেষ্টা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..