আজ ১৯ জুন বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস। সিকেল সেল জিনগত রক্তের ব্যাধি। এই রোগের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবস উদযাপনের উদ্দেশ্য।
সিকেল সেল জিনগত রক্তের ব্যাধি, যার ফলে অস্বাভাবিক লোহিত রক্তকণিকা অর্ধচন্দ্রাকৃতি বা কাস্তের মতো আকার নেয় এবং অনিয়মিত এই আকারের ফলে রক্তনালিতে বাধার সৃষ্টি করে। ফলে বিভিন্ন রকম শারীরিক জটিলতার সৃষ্টি হয়।
এই রোগের মোকাবিলায় প্রথম পদক্ষেপ শিশু এবং প্রাপ্তবয়স্কের জিনোটাইপ সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা। এই ভাবনার আরো একটি দিক হল, উন্নত প্রযুক্তির মাধ্যমে সিকেল সেল রোগের প্রকৃত অবস্থা চিহ্নিত করা। জনসাধারণের মধ্যে সিকেল সেল রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে নানা সংস্থাকে নিয়ে বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস উদযাপন করেছে।