× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। ২০২৫ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের বিশ্বব্যাপী প্রতিপাদ্য হলো ‘পরিষেবাগুলোতে প্রবেশ: বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য’। সহজ কথায় বলা যায়, মানবিক জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য। এই প্রতিপাদ্য বিশ্বব্যাপী সংঘাত, দুর্যোগ এবং বাস্তুচ্যুতিতে ক্ষতির শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য এবং মন:সামাজিক সহায়তা প্রদানের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা তুলে ধরে।

সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। ২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী, দেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিপ্রেশন (বিষণ্ণতা) ও অ্যাংজাইটি (উদ্বেগ)। শিশু-কিশোরদের মধ্যে এ হার ১২ দশমিক ৬ শতাংশ। কিন্তু চিকিৎসা নিচ্ছেন খুবই কমসংখ্যক মানুষ।

জরিপে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৯৪ শতাংশ শিশু কখনোই মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসেনি।

তারা না খায় ওষুধ, না কাউন্সেলিং করেন।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পরিশ্রম, কম পারিশ্রমিক, কর্মী ছাঁটাই, কর্মক্ষেত্রে অসন্তুষ্টি, সহকর্মীদের অসহযোগিতা, দারিদ্র্য ও সামাজিক অবস্থান হারানোর ভয়ে মূলত কর্মীরা বিষণ্ণতায় ভোগেন। কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন। আর তাদের মধ্যে গুরুতর মানসিক অসুস্থতার জন্য ৮০ শতাংশ কাজ হারান।

কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে পালন করা হয় । বিকৃত মানসিক স্বাস্থ্য দেখা দিলে দেরি না করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা দরকার। মানুষের সুস্থ জীবনযাপন এবং কর্মক্ষেত্রে ঠিকমতো কর্ম সম্পাদন উপযুক্ত মানসিক স্বাস্থ্যের মাধ্যমে সম্ভব। তাই প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য ঠিকমতো বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানবসমাজে যাতে মানসিক স্বাস্থ্যের অবনতি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং সচেতন করার একটি গুরুত্বপূর্ণ দিবস।


এ ক্যটাগরির আরো খবর..