বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ দেশের মধ্যে বাংলাদেশ ৮১তম; উপমহাদেশে সবার নিচে ভারত

বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ দেশের মধ্যে বাংলাদেশ ৮১তম; উপমহাদেশে সবার নিচে ভারত

জিএইচআইর ওয়েবসাইটে ২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করা হয়েছে। প্রতিবছর আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ভেল্ট হ্যুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে। বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫ দেশের মধ্যে বাংলাদেশ ৮১তম, পাকিস্তান ১০২তম ও ভারত ১১১তম অবস্থানে রয়েছে। গত বছর ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম ও ভারত ১০৭তম অবস্থানে ছিল। এবার চার ধাপ পিছিয়ে যাওয়ায় ভারত এই সূচকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সূচক প্রত্যাখ্যান করেছে দেশটি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নেপাল (৬৯তম) ও শ্রীলঙ্কা (৬০তম)।

এদিকে এবার চার ধাপ পিছিয়ে যাওয়ায় ভারত এই সূচকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সূচক প্রত্যাখ্যান করেছে দেশটি। সূচক প্রকাশিত হওয়ার পরই তা পদ্ধতিগতভাবে ত্রুটিযুক্ত এবং দুরভিসন্ধিমূলক বলে প্রত্যাখ্যান করেছে মোদি সরকার। দেশটির নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের দাবি, সূচকে মাত্র ৩০০০ জনের ওপর সমীক্ষা চালিয়ে অপুষ্টির মাত্রা মাপা হয়েছে, যা ভুল পদ্ধতি। ভারতের সরকারি অ্যাপ বলছে, দেশে শিশুদের অপুষ্টির হার ধারাবাহিকভাবে ৭.২ শতাংশের নিচে রয়েছে। রাজনৈতিক দল কংগ্রেস সমালোচনা করেছে, মোদি সরকার দায় এড়ানোর চেষ্টা করেছে।

সূচকে ভারতে শিশুদের অপুষ্টির হার দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ হিসেবে দেখানো হয়েছে। শিশুদের ওজন সাপেক্ষে উচ্চতার অনুপাতের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। পাশাপাশি দেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ। যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না ১৬.৬ শতাংশ মানুষের। একই সঙ্গে ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্ত স্বল্পতায় ভোগে ৫৮.১ শতাংশ।

সূচকে বিশ্বের সবচেয়ে কম ক্ষুধার দেশগুলো হলো– বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে।

এবারের বিশ্ব ক্ষুধা সূচক অনুযায়ী, বিশ্বের অন্তত ৯টি দেশে ক্ষুধার মাত্রা ‘উদ্বেগজনক’ পর্যায়ে পৌঁছেছে। যার স্কোর ৩৫.১ থেকে ৪৯.৯। এসব দেশ হচ্ছে– সোমালিয়া, বুরুন্ডি, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন, মাদাগাস্কার, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, লেসেথো ও নাইজার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।