× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি

বিশ্ব কলোনী আবাসিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
সেলুনে বই

চট্টগ্রাম সিটির নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী আবাসিক এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে।
সেলুনে বই পড়ার এ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন তীর্থংকর নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যকর্মী নাসরিন হীরা, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে রাকিব হেয়ার কাটিংয়ের স্বত্বাধিকারী মো. রাকিবের হাতে বই ও তাক তুলে দেন অতিথিরা।

জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সেলুনে সেলুনে বই ও তাক দেয়ার এ কার্যক্রম খবুই প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বইয়ের পাঠক সৃষ্টি হবে। পাশাপাশি সেলুনে আসা গ্রাহকেরা বই পড়ে সময় কাটাতে পারবেন। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..