× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ডেস্ক

বিশ্বে সর্বপ্রথম আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
তালেবান সরকারকে স্বীকৃতি

বিশ্বে সর্বপ্রথম আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর থেকে তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার করে আসছিল রাশিয়া। তারই অংশ হিসেবে এবার আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি আসবে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে একটি বৈঠকের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল।

এদিকে রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সম্পদ তারা জব্দ করেছে এবং তালেবানের কিছু সিনিয়র নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তানের ব্যাংকিং খাত।


এ ক্যটাগরির আরো খবর..