× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

বিশ্বব্যাংকের ১৬ গাড়িসহ পাস বই তলব

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের ১৬টি গাড়িসহ পাস বই তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

আজ বুধবার সকালে  বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান।

মইনুল জানান, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১৬টি গাড়ি, কাগজপত্র ও পাস বই তলব করা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অধীনে কোরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে কাজ করেছেন। তাঁরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। বিপরীতে তাঁদের কাগজপত্র, পাস বই দেওয়া হয়েছিল।কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তাঁরা কাগজপত্র, গাড়ি ও পাস বই হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে, গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তরের জন্য। এ বিষয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতেও কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..