× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বিশ্বব্যাংকের ঋণ নিয়ে ভাবতে হবে

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে অপমান করল তার জবাব না দিলেআগামী দিনে বাংলাদেশের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অনুদান (ঋণ) আসবে কি না ভেবে দেখতে হবে।’

রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আজ বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘ট্যানারিশিল্প স্থানান্তর- পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান, অধ্যাপক এমরান কবির চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

সম্প্রতি কানাডার একটি আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের একটি অভিযোগ সংক্রান্ত মামলার রায় দেন। রায়ে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেওয়া হয়। ওই তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতুর নির্মাণকাজের ঠিকাদারি পেতে বাংলাদেশ সরকারের কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল।

খালাস পাওয়া তিন ব্যক্তি হলেন এসএনসি-লাভালিন গ্রুপের এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের রমেশ শাহ ও বাংলাদেশি-কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) করা ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়। তবে দুই আসামি মোহাম্মাদইসমাইল ও বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন চৌধুরীকে আগেই মামলার নথি থেকে বাদ দেয় পুলিশ।রায়ের পর থেকেই ক্ষমতাসীন দলের নেতারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরব হন।

সংসদেও বিশ্বব্যাংককে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমাচাওয়ার দাবি করেন মন্ত্রী-সংসদ সদস্যরা।

 


এ ক্যটাগরির আরো খবর..