বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ থাকবে -ড. আক্তারুজ্জামান

বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ থাকবে -ড. আক্তারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে হতে পারে। তবে এখনই হল খোলা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে এমনই সিদ্ধান্ত জানান তিনি।

ভিসি ড. আক্তারুজ্জামান বলেন, টিকা দেওয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭মে হল খোলা হবে। ১৭ এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে।

এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।