পরীক্ষা না দিয়েই প্রাথমিক সমাপনীতে পাস ৪ শিক্ষার্থী!

কুমিল্লা প্রতিনিধিঃ পরীক্ষা না দিয়েই পিইসি অর্থাৎ প্রাথমিক সমাপনীতে উত্তীর্ণ হয়েছে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী ।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বুধবার (৩ জানুয়ারি) এ ঘটনা জানা গেছে।

ওই ৪ শিক্ষার্থী হলো-উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আয়শা আক্তার, একই স্কুলের নুসরাত জাহান, জগন্নাথ দীঘি ইউনিয়নের বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবায়দুল হোসেন ও মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোসা. সাথি আক্তার।

গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা, মুন্সিরহাট ও পদুয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই চার শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিলেও ফলাফলে তাদের নাম এসেছে। পরীক্ষার ফলাফলে আয়শা আক্তার (রোল নম্বর- ৮১৮৯) পেয়েছে জিপিএ-২.৩৩ ও তার মোট নম্বর ২৯০। নুসরাত জাহান (রোল নম্বর- ৮১৯০) পেয়েছে জিপিএ-২.২৫, তার মোট নম্বর ২৯৩। এবায়দুল হোসেন (রোল নম্বর- ৭৬৮২) পেয়েছে জিপিএ-৩.৫৮, তার মোট নম্বর ৩৭৮ এবং সাথি আক্তার (রোল নম্বর- ৪৪৭০) পেয়েছে জিপিএ-২.৫০, তার মোট নম্বর ৩০৫।

এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা আক্তার ও মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।