× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষার্থী মাত্রাতিরিক্ত র‌্যাগিংয়ের ফলে হাসপাতালে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর প্রথম বর্ষের দুই শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চেকপোস্টের পাশে একটি ছাত্রীনিবাসে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনাকে ম্যানার শেখানোর নামে মাত্রাতিরিক্ত র‌্যাগিং করা হয়। এতে মানসিক চাপে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একাধিকবার র‌্যাগিংয়ের শিকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান বৃহস্পতিবার রাতে অজ্ঞান হয়ে পড়ে। পরে শরীরে খিঁচুনি শুরু হলে তাকেও প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের দেখতে গিয়েছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, সহকারী প্রক্টর আল জাবির। র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় বহন করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান মেয়েটির বিষয়ে অবগত। এর সঙ্গে যারাই যুক্ত থাকুক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

ইতোমধ্যে চার সদস্যের একটি অ্যান্টির‍্যাগিং কমিটি গঠন করে দিয়েছি। খুব দ্রুতই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই ক্যাম্পাসে র‍্যাগিংয়ের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই ঘটনায় জড়িতদের বিচার চায় বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান কমিটি রোববার সকাল ১০টায় র‍্যাগিংবিরোধী কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, সদস্য সচিব প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, সদস্য অগ্নিবীণা হলের প্রভোস্ট মাসুদ চৌধুরী ও দোলনচাঁপা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া। দুই দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..