× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বকে বদলে দিতে স্বপ্ন দেখার আহবান ডঃ ইউনূসের

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
বিশ্বকে বদলে দিতে স্বপ্ন

একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি ।

অধ্যাপক ইউনূস বলেন, ‘স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনো ঘটবে না।’

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ করে ড. ইউনূস বলেন, ‘যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কল্পনা যেকোনো কিছু থেকে বেশি শক্তিশালী।’ তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত ও অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘কিন্তু, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি হে গুয়াংচাই ও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চিহুয়াং অনুষ্ঠানে বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..