× Banner
সর্বশেষ
দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩০

admin
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩০ বিশ্বনাথে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ফয়ছল আহমদ ও জয়নাল আবেদিন লোকজনের এঘটনা ঘটে। এক পক্ষের আহতরা হলেন বাবুল মিয়া, বদরুল, আবুল খায়ের, আজারুল, ফয়জুর রহমান, আলাল, মুহিদ, বাবুল আহমদ, ফখরুল, ফয়জুল ইসলাম, আবুল লেইছ। অপর পক্ষের আহতরা হলেন হামিদ মিয়া, আল আমিন, তাজ উদ্দিন, আছকর আলী, হেলাল আহমদ, রুহুল আমিন, আনহার, গৌছ আলী, সজ্জাত মিয়া, সাদ্দাম,আলা উদ্দিন। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বাকি আহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, হোসেনপুর গ্রামের জামে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার দুপুরে গ্রামবাসী মসজিদে বৈঠক বসেন। এনিয়ে গ্রামের ফয়ছল আহমদ ও জয়নাল আবেদিন পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি- সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘন্টাব্যাপি উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ চলে। এতে আশপাশ গ্রামের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।


এ ক্যটাগরির আরো খবর..