× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের জোয়ার বাইছে সবখানে। মাশরাফি-সাকিবদের সাফল্য-ব্যর্থতা নিয়ে চায়ের আড্ডায় এখন ব্যাপক আলোচনা। ঠিক এই সময়ে অনেকটাই নীরবে বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের ম্যাচ লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে লাওসকে তাদের মাঠে হারিয়েছে বাংলাদেশ। তাই দুই লেগ মিলে ১-০ গোলে জিতে বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দল।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। অষ্টম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি-কিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় হেডের পর বল পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে পা ছোঁয়াতে পারেননি ইয়াসিন খান। এমনি করে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন মামুনুলরা।

প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন রবিউল হাসান। ম্যাচের ৭২ মিনিটে মামুনুল ইসলামের বাড়ানো বল ধরে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রবিউল। তাই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশ্য এর আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।

এর আগে ২০১৮ সালের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে এই লাওসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আর সে বছর মার্চে লাওসের আরেকটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..