× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি; এয়ার শো’সহ থাকছে নানা আয়োজন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
narendra modi stadium

ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল হবে কাল রবিবার। টসের আগেই থাকছে ভারতের বিমান বাহিনীর বিশেষ দল সূর্যকিরণের এয়ার শো। টসের আগে ৯টি বিমান স্টেডিয়ামের ওপর এই প্রদর্শনী করবে। ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা মঞ্চে স্বাগতিকরা থাকায় বর্ণিল আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো উপস্থিত থাকছেনই। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও। তাছাড়া স্ট্যান্ডে বসে খেলা দেখবেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি।

সব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল আগেই। তারা এদিন বিসিসিআইয়ের কাছ থেকে বিশেষ সংবর্ধনা পাবেন। পাশাপাশি পারফর্ম করবেন বলিউড সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। পারফর্ম করবেন সম্প্রতি কোক স্টুডিওতে গুজরাটি গান ‘গাতিলো’ দিয়ে আলোড়ন তোলা আদিত্য গাদভিও।

অথচ ভারতের বিশ্বকাপে ছিল না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনাল ও সমাপনী হিসেবে নানাবিধ আয়োজন রাখা হয়েছে। যা অনুষ্ঠিত হবে কয়েকটি ভাগে। প্রথম ইনিংসে ড্রিংকস ব্রেকের সময় থেকেই এটি শুরু হবে।প্রথম ইনিংস শেষে থাকছে বড় আয়োজন। থাকবে ৫০০ নৃত্য শিল্পীর মন মুনোগ্ধকর পরিবেশনা।


এ ক্যটাগরির আরো খবর..