× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
sri lanka

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেে গেছে  শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলতে হবে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। ১০ দলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে দু’টি দল। শ্রীলংকা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে এখন আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড।

ইতোমধ্যে বাংলাাদেশসহ সাত দল বিশকাপে খেলা নিশ্চিত করেছে। বিশকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিলো না শ্রীলংকার। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা।

নিউজিল্যান্ডের বোলারদের তোপে ব্যাট হাতে সুবিধা করতে না পারায়  ৪১ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় শ্রীলংকা। ২৪ ওভার পর্যন্ত লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুনারতেœ ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৩ রানে আউট হন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-হেনরি শিপলি ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

১৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটলে চাপে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস। ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে অনবদ্য ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

আগামী ২ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..