× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বিশেষ কিছু না করেও, অন্যের নজরে আসবেন কে?

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

রাশিফল মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আজ ২৭শে জুলাই মঙ্গলবার দিনের শুরুতে দেখে নিন রাশিফল আর কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ বিশেষ কিছু না করেও, অন্যের নজরে আসবেন আজকে। নিজের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবে। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষভঃ সমাজসেবায় মন টানবে। জীবনের দীর্ঘ দিনের সমস্যার থেকে মুক্তি পাবেন আজকে। এই রাশির ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সঠিক শব্দ বেছে নিন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে উপকৃত হবেন।

মিথুনঃ সন্ধ্যের সময় আত্মীয়রা বাড়িতে আসতে পারে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের ভালো লাগে এমন কিছু করুন। আপনার সুনাম নষ্ট করছে, এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। বাড়ির চারপাশের ছোট জিনিসে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন আজকে।

কর্কটঃ সময়ের সঠিক ব্যবহার করে, ফাঁকা সময়ে ভালো কাজ করুন। বেশি চিন্তা করার প্রয়োজন নেই, সুখ জীবনে আসবেই। পরিবারের জন্য সুখবর আসতে পারে। কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে কথাবার্তা বলে নেবেন।

সিংহঃ কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়র বাড়িতে যেতে পারেন আজকে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবে। ভালোবাসার মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশির্বাদ নেবেন।

কন্যাঃ অফিসের সমস্যা দূর করতে গিয়ে, জীবনে উত্তেজনা আসবে। পরিবারের ইচ্ছে মত কিছু করুন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। আত্মীয়দের সম্পর্কে আপনি যা ভেবেছিলেন, তাঁরা তার থেকে অনেক ভালো হবে।

তুলাঃ আপনার মিষ্টি স্বভাব, সকলের চোখে আপনাকে সেরা করবে। বাচ্চাদের সাহায্য অর্থ উপার্জনের পথ পাবেন। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে আজ। সন্তানদের কারণে এই রাশির ব্যক্তিরা গর্ব বোধ করবেন।

বৃশ্চিকঃ চারপাশের মানুষের দ্বারা বেশি প্রভাবিত হবেন না। মেধার দ্বারা অক্ষমতাকে জয় করতে পারবেন। ভালোবাসার মানুষকে কোন খারাপ কথা না বলাই ভালো। বাড়ির চারপাশের ছোট জিনিসের পেছনে অর্থ ব্যয় করে, মানসিক অশান্তিতে ভুগবেন।

ধনুঃ দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটানোর পর বুঝবেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ কর্মক্ষেত্রে আজকের দিন সেরা হবে। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। নিজের জন্য সময় বের করলেও, অফিসের কাজে আটকে পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে একটি ভালো সময় কাটানো প্রয়োজন আজকে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। আজকের দিনে খেলাধূলায় নিযুক্ত থাকুন। এই রাশির পড়ুয়াদের পড়াশুনা না করে বন্ধুদের পেছনে সময় কাটানো ঠিক নয়। পরিবারের সকলের সঙ্গে কোথাও যাওয়ার কারণে, কিছুটা অর্থ ব্যয় হবে।

মীনঃ ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে। সমাজসেবার দিকে নজর দিন। আর্থিক স্বচ্ছলতা নাও থাকতে পারে আজকের দিনে। আজকের দিনে করা অফিসের কাজ ভবিষ্যতে কাজে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..