× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মুজিবনগর শিল্পকলা একাডেমির বিশুদ্ধ যাত্রাপালার উদ্বোধন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাঠে তিন দিনব্যাপী গ্রাম বাংলার হারানো ঐতিহ্য বিশুদ্ধ ও সামাজিক যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ উসমান গনির সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী বিশুদ্ধ যাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ স্থানীয় জন প্রতিনিধিগণ।


এ ক্যটাগরির আরো খবর..