অবশেষে বিধ্বস্ত বিমানের ব্লাক বক্স ইউক্রেনে পাঠাতে রাজি হল ইরান

দি নিউজ ডেক্সঃ অনেক বাকবিতন্ডার পর অবশেষে ইরানের হামলায় বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির ব্লাক বক্স ইউক্রেনে পাঠাতে সম্মত হয়েছে ইরান সরকার। ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান হাসান রেজাইফার বলেছেন, ব্লাক বক্স ও ভয়েস রেকর্ডারের তথ্য পরীক্ষার জন্য ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞদের আসার বিষয়েও প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

 ১৫ জানুয়ারি বিধ্বস্ত হওয়া বিমানটির ব্লাক বক্স চেয়ে পাঠায় ইউক্রেন। ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান হাসান রেজাইফার বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষের অনুরোধে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্লাক বক্সগুলো ইরানে বিশ্লেষণ করা হবে না। এর পরিবর্তে সেগুলো বিশ্লেষণ ও খোলার জন্য ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। এই প্রচেষ্টা ব্যর্থ হলে তখন ব্লাক বক্সগুলো ফ্রান্সে পাঠানো হবে।

মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৩৭-৮০০ বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা হওয়ার পর বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের বেশিরভাগই ছিলেন ইরান ও ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। বিগত ৮ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একইদিন তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। প্রথমে অস্বীকার করলেও পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।