মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০১-১৮) : মেহেরপুরে আরআরএফ’র উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আরআরএফ’র অফিস প্রাঙ্গণে মীর রওশন আলী মনা’র সভাপতিত্বে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক গৌতম কুমার দাস কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর এম রেততী কুমার সাহা, ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ।



