× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক

রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০২৪
বৃষ্টিতে জলাবদ্ধতা

সকাল থেকে রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ঘর থেকে বের হতে বেগ পেতে হয়েছে নাগরিকদের।

১১মে সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বৃষ্টির পানি দুপুর ১টা পর্যন্তও অনেক এলাকায় ছিল। আজ শনিবার সকালের এক ঘণ্টার এমন বৃষ্টিতে কোথাও হাঁটু পানি, কোথাও দেখা গেছে আরো বেশি পানি জমে আছে।

সকালে কাজে বের হওয়াদের বৃষ্টির কারণে পড়তে হয়েছে ভোগান্তিতে।

সকাল ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকার সোলমাইদ ছাপরা মসজিদ এলাকায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। এ ছাড়া একই এলাকার ভাটারা নতুনবাজার যাওয়ার মূল সড়কের বিভিন্ন স্থানে দুপুর ১২টা পর্যন্ত পানি জমে ছিল। বৃষ্টির পানির সঙ্গে ভাঙা সড়কের কারণে বিপাকে পড়তে হয়ে এলাকাবাসীকে।

মোহাম্মদ বাবু মিয়া নামে সোলমাইদের এক বাসিন্দা বলেন, ‘এই এলাকায় আর তেমন বড় কোনো সমস্যা না থাকলেও এই বৃষ্টি হলে জলাবদ্ধতা  একটা বড় সমস্যা। ভাঙা সড়ক দিয়ে চলা সম্ভব হলেও জলাবদ্ধতার সময় ড্রেনের ময়লা আর বৃষ্টির পানি একাকার হয়ে যাওয়ায় ৪ থেকে ৫ ঘণ্টা বাসা থেকেই বের হওয়া যায় না। অলিগলিতে ড্রেনের কাজ চলমান থাকলেও কোনো সুফল এখনো পাওয়া যাচ্ছে না।’

সকালের বৃষ্টিতে রাজধানীর দক্ষিণখান, উত্তরখান, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমণ্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, নূরেরচালা, বাড্ডাসহ বিভিন্ন স্থানে ৫ থেকে ৬ ঘণ্টা পানি জমে থাকতে দেখা গেছে।

কোথাও কোথাও দুপুরের পরেও পানি জমে ছিল।

সকালের বৃষ্টিতে রাজধানীর মিরপুর ১৪, ১০, ১১, ১২ ও ২ নম্বর এলাকার রাস্তায় পানি জমে। এ ছাড়া কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী রোডেসহ ধানমণ্ডি ২৭ এলাকার সড়কে দেখা গেছে জলাবদ্ধতা। কিছু কিছু এলাকার সড়কে হাঁটুপানি জমে যায়। এদিন মিরপুর ১৪, ১৩, ১২, ১১, ১০, ২ নম্বর ও ধানমণ্ডি এলাকায় পানি জমতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..