× Banner
সর্বশেষ
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ডেস্ক

বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: ড. ইউনূস

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
d. unice

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। তার সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধপরিকর।

সোমবার (২ ডিসেম্ব) সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস-কে সাক্ষাৎ প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, সুইডিশ সরকার ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে।

রাষ্ট্রদূত ইউনূসকে বলেন, আপনি যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লবের নানাদিক, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন।

আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা করার সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে।

এ সময় সুইডেন রাষ্টদূতকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশাসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রত্যাশা পূরণ করা একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা খুব সতর্ক আছি।

২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে৷

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি এই অর্থায়ন নবায়নযোগ্য প্রকল্পের গুরুত্বপূর্ণ মূলধন চাহিদা মেটানোর পাশাপাশি দেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়াতে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..