× Banner
সর্বশেষ
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী

বিপুল সংখ্যক জঙ্গি লুকি‍য়ে থাকার গোপন তথ্যে সাভারে বাড়ি ঘেরাও

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল সন্ধ্যা থেকে সাভারের আশুলিয়ার গোকুলনগরে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। সন্দেহ করা হচ্ছে বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ মজুদ রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন এই দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। বাড়িতে ঠিক কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন এই মুহুর্তে কিছু বলতে চাইনা বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..