× Banner
সর্বশেষ
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ভারতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন অ্যামাজনের মালিক জেফ বেজোস

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ বর্তমান বিশ্বের প্রধান ই-কমার্স কোম্পানি অ্যামাজন (Amazon) ভারতের ছোট এবং মাঝারি শিল্পকে ডিজিটাল বানাতে গতকাল এক বিলিয়ন ডলার (সাত হাজার কোটি টাকা) বিনিয়োগ করার ঘোষণা করেছেন।

বর্তমান বিশ্বের সবথেকে ধনি ব্যাক্তি অ্যামাজনের প্রধান জেফ বেজোস (Jeff Bezos) বুধবার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা করেন। বেজোস বলেন তার কোম্পানি ২০২৫ পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের মেক ইন ইন্ডিয়ার উৎপাদিত দ্রব্য আমদানি করবে। বেজোস আরো  জানান , ২১ শতাব্দীরে ভারত – আমেরিকার বন্ধুত্ব সবথেকে গুরুত্বপূর্ণ হবে। বেজোস এই সপ্তাহ সফরে ভারতেরই থাকবেন। আর এই এক সপ্তাহে তিনি শীর্ষ সরকারি আধিকারিক, শিল্পপতি এবং এসএমবি শিল্পপতিদের সাথে সাক্ষাৎ করবেন।

অ্যামাজনের সংস্থাপক জেফ বেজোসের কাছে ১১৬০০ কোটি ডলার (৮.২৩ লক্ষ কোটি টাকার) সম্পত্তি আছে। গত বছর মাইক্রোসফটের সংস্থাপক বিল গেটস অ্যামাজনের সংস্থাপক জেফ বেজোসকে সম্পত্তির দিক থেকে পিছনে ফেলে দিয়েছিলেন। কিন্তু অ্যামাজনের শেয়ারে দ্রুততা আসার ফলে উনি বিশ্বের সবথেকে ধনি ব্যাক্তি হয়ে যান। জেফ বেজোস ১৯৯৪ সালে নিজের এই কোম্পানির স্থাপনা করেছিলেন। আর ১৯৯৫ সালে এই কোম্পানি শুরু করেছিলেন তিনি। বেজোস প্রথমে এই কোম্পানির নাম কেডেব্রা ডট কম রাখতে চাইছিলেন, কিন্তু ৩ মাস পর কোম্পানির নাম বদলে অ্যামাজন করে দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..