× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বিনামূল্যে বীজ, সার, এলএলপি মেশিন ও ফিতা পাইপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
বিনামূল্যে বীজ, সার, এলএলপি মেশিন ও ফিতা পাইপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, ও সার সহয়তা প্রদান কর্মসূচী এবং এলএলপি মেশিন ও ফিতা পাইপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উফশী বোরো ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের অয়োজন করা হয়। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২১-২২অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় গতকাল উপজেলার ২ হাজার ৬শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, ও সার সহয়তা প্রদান কর্মসূচীর ১৬ টন বোরো বীজ ও ৪৫ টন সার, বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অপর দিকে বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২১-২২ অর্থ বছরে বরিশাল, পটুয়াখালী, ভোলা ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এলএলপি ও ফিতা পাইপ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ১৬টি এলএলপি মেশিন ও ফিতা পাইপ বিতরণ করা হয়। একই অতিথিবৃন্দগন ওই অনুষ্ঠানে অংশগ্রহন করে মেশিন ও ফিতা পাইপ বিতরণের শুভ উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..