× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

বিনামূল্যে বই বিতরণ শিক্ষাখাতে বড় বিনিয়োগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা খাতে সরকারের সবচেয়ে বড় বিনিয়োগ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকার ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করছে। একজন শিক্ষার্থী নতুন বই পাওয়ার পর তার শিক্ষা গ্রহণে যে আগ্রহ তৈরি হয়, তাতে মনে হয় এটা সরকারের অপচয় নয়, শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।

এসময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুণ অর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..