× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

বিদ্যুৎ খাতে সহযোগিতার আগ্রহ জাইকার

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

অর্থনৈতিক অঞ্চলসহ বিদ্যুৎ খাতে আরো সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি)।

আজ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ Hitoshi Hirata সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন। পরে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান ।

মন্ত্রী বলেন, ‘আমরা যত ঋণ নেবো জাইকা তত দেবে। জাইকার সহযোগিতায় আমাদের ৪০টির মতো প্রকল্প আছে। সামনে নতুন নতুন প্রকল্প নেবো। তবে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। মানুষের কল্যাণে আমাদের প্রকল্প নিতে হবে।’

এম এ মান্নান বলেন, জাইকা বিদ্যুৎ, পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, রেল অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের উন্নয়নে জাইকা দীর্ঘদিনের পরিক্ষিত বন্ধু। ভবিষ্যতে এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..