× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিদ্যালয় খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/School-Open.jpg

মহামারি করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বশরীরে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসাশিক্ষা সচিবসহ ছয়জনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে বলা হয়, করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতিষ্ঠান যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বশরীরে পাঠদান এবং চলতি বছর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করবেন।

নোটিশে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন তাহলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ উক্ত পরিবারের দায় সরকারকে বহন করার গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ গ্রহণ করবেন। সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে  প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেওয়া হবে তার গাইডলাইন প্রকাশ করে রুটিন তৈরির নির্দেশ দিয়েছে সরকার।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ দ্রুত কমে যাচ্ছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমে গেছে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..