× Banner
সর্বশেষ
সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

বিদেশীদের হত্যার তথ্য উদ্ঘাটনের পথে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দুই বিদেশী নাগরিক হত্যার তথ্য উদ্ঘাটনের পথে। অচিরেই প্রমাণিত হবে এর নেপথ্যে কারা জড়িত।

বরিশালে একটি পাঁচ তারকা মানের হোটেল এবং কনভেনশন সেন্টার নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ’র অব্যবহৃত মেরিন ওয়ার্কশপ এবং বাংলো হিমনীড় পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান। এ সময় রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী মেনন বলেন, ‘বিদেশী নাগরিকদের হত্যার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সচেষ্ট। পর্যটকরা যাতে বাংলাদেশে নিরাপদে ভ্রমণ করতে পারেন সে ব্যবস্থা সরকার নিয়েছে।

নৌমন্ত্রী মো. শাজাহান খান বলেন, ‘লন্ডনে খালেদা জিয়া তারেক রহমানের বাড়িতে বসে ষড়যন্ত্র করছেন। যেমনটি করেছিলেন নবাব সিরাজকে হত্যা করার জন্য কাসিমবাজার কুঠিতে ঘসেটি বেগম। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে খালেদা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জনসমর্থন নেই বলে বিগত আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। মানুষ শান্তি আর উন্নয়ন চায় বলে বর্তমান সরকারের প্রতি তাদের আস্থা আছে। এ জন্য তারা খালেদা জিয়ার আন্দোলনে সায় দিচ্ছে না। এর পর মন্ত্রীদ্বয় বরিশালের মুলাদী উপজেলার মৃধারহাট থেকে শরীয়তপুরের গোসাইরহাটের আবুপুর পয়েন্টে বিআইডব্লিউটিসি’র ফেরী সার্ভিস চন্দ্র মল্লিকার উদ্বোধন করেন।

সফরকালে দুই মন্ত্রীর সাথে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক শেখ মো. টিপু সুলতান এমপি, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, নগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান পিপিএম, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..