বাংলাদেশের রিপ্যাট্রিয়েশন (প্রত্যাবর্তন) কাঠামো সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে Repatriation of Sale Proceeds in Private and Public Limited Companies সংক্রান্ত জাতীয় কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশমালা চূড়ান্ত করেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ব্যাংক, UNDP এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই জাতীয় কমিটি একাধিক ধাপে কারিগরি আলোচনা সম্পন্ন করে। এরপর ভ্যালুয়েশন বিশেষজ্ঞ, মার্চেন্ট ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আইনজীবীদের পরামর্শের ভিত্তিতে কমিটি চূড়ান্ত সুপারিশ তৈরি করা হয়েছে।
১৮ নভেম্বর ২০২৫ তারিখে বিডা’র নির্বাহী সদস্য ও জাতীয় কমিটির প্রধান নাহিয়ান রহমান রোচি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সুপারিশ উপস্থাপন করেন। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যানের নির্দেশে এই জাতীয় কমিটি গঠিত হয়, যার মূল দায়িত্ব বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করে একটি আধুনিক ও কার্যকর সংস্কার প্রণয়ন করা। মূল সুপারিশসমূহ হল:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়ে বলেন, আধুনিক এবং বিনিয়োগবান্ধব আর্থিক পরিবেশ গড়ার আমাদের যে অঙ্গীকার তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই সুপারিশসমূহে। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে নির্ভরযোগ্য ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। এই কাঠামোটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করবে যেটি বাংলাদেশের প্রতি আস্থা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্য পূরণে সাহায্য করবে।