× Banner
সর্বশেষ
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআইডি

বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনকে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা মেনে নিতে পারে না। নির্বাচন এলে তারা ষড়যন্ত্র করে। বিএনপি-জামায়াত বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়। তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে জীবন্ত মানুষ হত্যা করছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। জনগণই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা (মুন্সিগঞ্জ) আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খায়রুল হাসান, সহকারী কমিশনার ভূমি জিএম রাশেদুল হাসান, গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তিনি কর্মকর্তাদেরকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা একই দিন গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে  তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়।


এ ক্যটাগরির আরো খবর..