× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

বিদায়ী বছরে রেকর্ড এডিপি বাস্তবায়ন

admin
হালনাগাদ: বুধবার, ৪ জুলাই, ২০১৮

বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এসময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের এক লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, এ ব্যয় সংশোধিত এডিপির ৯৩ দশমিক ৭১ শতাংশ। আর মূল এডিপির ৯০ শতাংশ। যা মোট বাস্তবায়নের দেশের ইতিহাসে ‘রেকর্ড’।

২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়ন আগের অর্থবছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি জানিয়ে মন্ত্রী বলেন, বাস্তবায়নে যে প্রবৃদ্ধি হয়েছে তা ধরে রাখা সম্ভব হলে নতুন অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন করা সম্ভব হবে।

২০১৭-১৮ অর্থবছরে এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকার এডিপি গ্রহণ করেছিল সরকার।

পরে তা সংশোধন করে এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা করা হয়।

এরমধ্যে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা বা ৬১ দশমিক ১৩ শতাংশ সরকারের নিজস্ব তহবিল থেকে, ৫২ হাজার ৫০ কোটি টাকা বা ৩৩ দশমিক ০৩ শতাংশ বৈদেশিক সহায়তা থেকে এবং বাকি নয় হাজার ২১৩ কোটি টাকা বা ৫ দশমিক ৮৫ শতাংশ সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।

অর্থবছরের প্রথম চার মাসে (অক্টোবর পর্যন্ত) সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ, প্রায় ৩৬ শতাংশ। এছাড়া স্থানীয় সরকার বিভাগ প্রায় ২৭ শতাংশ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় ২০ শতাংশ বাস্তবায়ন করেছে।

২০১৭-১৮ অর্থবছরের নয় মাসে অর্থ্যাৎ মার্চ মাস নাগাদ এডিপির প্রায় ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছিল, যা লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও গতবারের চেয়ে বেশি ছিল।


এ ক্যটাগরির আরো খবর..