× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্রটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের অর্থায়নে তৈরি বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

তানভীর আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব মো. সামছুল হুদা বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে বিজ্ঞান ভবনটি নির্মাণে এককভাবে অর্থায়ন করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুল হক। আজ বিকেল ৩টায় বিজ্ঞান ভবনটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুল হক।  বক্তব্য রাখেন- প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরীক্ষিত দেবনাথ, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. মোস্তফা কাজল, মহিন উদ্দিন বুলু, মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ, মো. দেলোয়ার হোসেন, এ্যাড. সামছু উদ্দিন, মো. আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..