× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক

বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০২২
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ

মেধা অন্বেষণ একটি চমৎকার ব্যবস্থা। এর মধ্য থেকে অনেক সুপ্ত জ্ঞান বেরিয়ে আসবে, যা আমাদের দেশের আগামী দিনের উন্নয়নে কাজে লাগবে। আমরা বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে তৈরি হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন,আমাদের সোনার ছেলে-মেয়েরা তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশ যেন আর পিছিয়ে না থাকে, এগিয়ে যায়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে প্রতিবছর আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। এ বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ১৫ জন সেরা মেধাবী নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার এ বছরের সেরা মেধাবীদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..