× Banner
সর্বশেষ
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

বিজেএমসি’র পাট ক্রয় তদারকিতে মন্ত্রণালয়ের ১৫ টিম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ জুটমিল করপোরেশন (বিজেএমসি)’র মিলগুলোতে পাটক্রয় সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনয়ন, মানসম্মত পাটক্রয় নিশ্চিতকরণসহ যে কোন অনিয়ম ও ত্রুটি দূরীকরণের লক্ষ্যে সকল পাটক্রয় কেন্দ্র তদারকি করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পনেরটি টিম গঠন করা হয়েছে। চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্য মূল্যে পাটক্রয় নিশ্চিত করতে এ টিম কাজ করবে।

গঠিত দলগুলো পাট ক্রয়কালীন মৌসুমে প্রতি মাসে অন্তত এক বার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাটক্রয় সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও মনিটরিং করে সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করবে। পাটক্রয় কেন্দ্র সংক্রান্ত কোন অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের সার্বিক নির্দেশনা প্রদান করবে।

উল্লেখ্য, বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাটক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পাটকিনে থাকে। বিগত মৌসুমে বিজেএমসি ৯৮টি কেন্দ্রের মাধ্যমে পাটক্রয় সম্পন্ন করেছে। এবছর বিজেএমসি ৫৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছে ।


এ ক্যটাগরির আরো খবর..