× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে সাংবাদিকদের সাথে বিজিবির মত বিনিময় সভা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
বিজিবির মত বিনিময় সভা

চোরাচালান ও নারী শিশু পাচার রোধ এবং সাংবাদিক, বিজিবি পরস্পর তথ্য আদান প্রদানে সহযোগীতায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় বেনাপোল কোম্পানি সদরে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশীদ।
মত বিনিময় সভায় বিজিবি বলেন,এত বড় সীমান্তে বিজিবির  একার পক্ষে সব কিছু বন্ধ করা সম্ভব নয়।
সীমান্ত দিয়ে স্বর্ণ,নারী শিশু পাচার সহ অন্যান্য চোরাচালান যাতে রোধ পায় তার জন্য বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।
এসময় উপস্থি ছিলেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী, খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান, বেনাপোল প্রেসকাব এর সভাপতি মহসিন মিলন, সহ-সভাপতি জামাল হোসেন প্রেসকাব বেনাপোল এর সভাপতি এনামুল হক,শার্শা প্রেসক্লাব এর সভাপতি আশাদুজ্জামান আসাদ, বন্দর প্রেসক্লাব এর সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসকাবের সভাপতি আয়ুব হোসেন পক্ষী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..