× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক

বিজয় দিবসে নিয়ে বক্তব্যের প্রতিবাদে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ

১৬ ডিসেবর বিজয় দিবসে বাংলাদেশের  স্বাধীনতা এবং বিজয়কে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও নরেন্দ্রমোদীর কুশপুত্তলিকা দাহ করেছে করেছে ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাম্প্রতিক গুপ্তহত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্র অধিকার পরিষদের নেতারা।

বিজয় দিবস নিয়ে মোদীর বক্তব্যের প্রতিবাদে ও তিন শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে রাতে মধুর ক্যান্টিন থেকে মশাল মিছিলটি শুরু করে ছাত্র অধিকার পরিষদ। মিছিল কলাভবন-সূর্য সেন হল-মল চত্বর-স্মৃতি চিরন্তন হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, যদি এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নে কোনো অবহেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা না নেয়, আমরা ধরে নেবো এই সরকার ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে অথবা তারা ব্যর্থ। আমরা কোনোভাবেই আমাদের বিপ্লব ব্যর্থ হতে দেবো না, বিকল্প পন্থায় দেশ নির্মাণের স্বপ্ন থেকে আমাদের যা করতে হয়, আমরা করব।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমাদের দাদারা ব্রিটিশদের ও বাবারা পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের তরুণ দামালদের আহ্বান জানাবো, তারা যেন ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী লীগের দোসর উৎপাটন করতে আপনারা প্রস্তুত হন। ১৯৭১ সালে ভারত সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণে এবং আমরা সাহায্য নিয়েছিলাম সেই স্বার্থের কারণে আমরা সাহায্য নিয়েছিলাম। বিজয় দিবসে মোদী যে বক্তব্য রেখেছেন, আমার মনে হয় ভারতের জনগণ এই বক্তব্যের সঙ্গে একমত হবেন না। সরকার যাবে, সরকার আসবে ভারত-বাংলাদেশের মানুষের যে সম্পর্ক সেটি থাকবে কিন্তু সরকারের কথায় ব্যবহার হওয়া যাবে না।’

এতে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সভাপতি নাহিদুদ্দিন তারেক, ঢাবি শাখা সদস্য সচিব রাকিবুল হাসান, আহ্বায়ক সানাউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..