× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিচারপতিদের অপসারণের ক্ষমতা মন্ত্রীসভায় অনুমোদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়া সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা।

সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এ আইনের ফলে বিচারবিভাগের স্বাধীনতা খর্ব হবে না। আর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানের মতে, এ আইনের চূড়ান্ত পরিণতি নির্ভর করছে হাইকোর্টের রায়ের ওপর।

সংবিধানের যে সংশোধনীর আলোকে সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের এই আইন, সেই ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে করা একটি রিট হাইকোর্টে এখনো বিচারাধীন রয়েছে। যার রায় দেয়া হবে আগামী ৫ই মে। এমন প্রেক্ষাপটে বিচারপতিদের অপসারণের আইনের খসড়ায় অনুমোদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা।

সুপ্রিমকোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন মনে করেন, এই আইনের ফলে বিচারবিভাগের স্বাধীনতা খর্ব হবে না বরং বিচারকদের আচরণ নিয়মতান্ত্রিক হবে। এর সাথে ভিন্নমত পোষণ করেছেন রিটকারীর আইনজীবী মনজিল মোরশেদ।

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মনে করেন, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হলেও সংবিধানের ১৬তম সংশোধনী চ্যালেঞ্জ করে করা মামলাটি নিষ্পত্তি না পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যদিও মন্ত্রীসভায় অনুমোদনের আগে এ আইনের বিষয়ে মতামত চাওয়া হলে, হাইকোর্টে এ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো মতামত দেননি বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..