× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন রিশাদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন রিশাদ

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে এই আসরে থাকছেন না জাতীয় দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। কারণ, রিশাদকে দলে ভিড়িয়েছেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর ) রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে থেকে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন রিশাদ।

আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগের নতুন আসর। উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে।

টুর্নামেন্টের তৃতীয় দিনেই মাঠে নামছে তাসমানিয়ার এই দল, আর এই ম্যাচটিই তাদের মৌসুমের প্রথম পরীক্ষা। সবঠিক থাকলে সেই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বাংলাদেশি অলরাউন্ডারকে।

নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগকে উপেক্ষা করে বিগ ব্যাশে খেলার জন্য রিশাদকে এনওসি দিয়েছে বিসিবি। পুরো আসরেই তাকে পাবে হোবার্টের ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা পাবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..